০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাগরদাঁড়ি কপোতাক্ষ পাড়ে কাঁকড়া চাষ রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ২

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : কেশবপুরের ঐতিহ্যবাহী সাগরদাঁড়ি কপোতাক্ষ পাড়ে ইউরোপীয় পদ্ধতিতে কাঁকড়া চাষ, রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে।

চাকরির নিরাপদ জীবন ছেড়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন আবদুল্লাহ আল মামুন (৩৪)। ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক শেষ করে ঢাকার একটি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করতেন তিনি।

কিন্তু চার দেয়ালের চাকরি জীবনে নিজেকে আটকে রাখতে চাননি। নিজের উদ্যোগে কিছু করার প্রত্যয় নিয়ে ছেড়ে দেন চাকরি। সেই স্বপ্ন থেকেই যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদের তীরে গড়ে তুলেছেন আধুনিক পদ্ধতির কাঁকড়া ও চিংড়ির খামার। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘অ্যাকুয়া ক্র্যাব’।

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আধুনিক চাষপদ্ধতি অনুসরণ করে গড়ে তোলা এই খামারের নরম খোলসের কাঁকড়া এখন রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ। কেশবপুর উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের এই খামার গড়ে উঠেছে সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে।

প্রায় পাঁচ বিঘা জমিতে গড়ে তোলা প্রকল্পে চাষ হচ্ছে বাগদা, গলদা ও ভেনামি চিংড়ির পাশাপাশি নরম ও শক্ত খোলসের কাঁকড়া। প্রকল্পটি প্রতিষ্ঠা করতে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। ইতিমধ্যে বিনিয়োগের প্রায় ৫০ লাখ টাকা উঠে এসেছে। গত বছর খামার থেকে প্রায় ২০ লাখ টাকা লাভ হয়েছে। তাঁর আশা, উৎপাদন ও রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আয়ও বাড়বে।

২০১৮ সালে চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথে যাত্রা শুরু করেন মামুন। এ জন্য চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানের ওপর একটি কোর্স করেন। এরপর কুমিল্লায় এক বন্ধুর সঙ্গে শুরু করেন চিংড়ি চাষ। সেখানেই একদিন জালে ধরা পড়ে দুটি কাঁকড়া। কাঁকড়া বিক্রি করে তিনি বুঝতে পারেন, এই খাতে সম্ভাবনা রয়েছে। চিংড়ির পাশাপাশি কাঁকড়া চাষের বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন তিনি। পরবর্তী সময়ে মহাখালীর বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন মামুন। পুরস্কার হিসেবে পান ২৩ লাখ টাকা। সেই অর্থই হয়ে ওঠে তাঁর স্বপ্নের প্রকল্পের প্রাথমিক পুঁজি। লোনাপানিতে কাঁকড়ার উৎপাদন ভালো হওয়ায় কপোতাক্ষ নদের তীরবর্তী পাঁচ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন খামারের কার্যক্রম।

কাঁকড়া চাষে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি অনুসরণ করেন তিনি। এ পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ থেকে ধারণা ও প্রশিক্ষণ নেন। পরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেশবপুরে গড়ে তোলেন ব্যতিক্রমী এই খামার। সম্প্রতি সাগরদাঁড়িতে তাঁর খামারে গিয়ে দেখা যায়, কাঠের সেতুর পাশের বিস্তীর্ণ জমিতে তৈরি করা হয়েছে লোনাপানির জলাধার। সেখানে একই সঙ্গে চলছে কাঁকড়া ও চিংড়ির চাষ। খামারের বিশেষত্ব হলো, কাঠের তৈরি ছোট ছোট বক্সে প্রতিটি কাঁকড়াকে আলাদাভাবে রাখা হয়। এতে কাঁকড়ার বৃদ্ধি ও খোলস পরিবর্তনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হয়।

মামুন জানান, একটি কাঁকড়া খামারে আনার পর সাধারণত ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে খোলস পরিবর্তন করে নরম খোলসের কাঁকড়ায় পরিণত হয়। তখনই সেটি বিক্রির উপযোগী হয়ে ওঠে। তাঁর খামারে দুই ধরনের কাঁকড়া উৎপাদন করা হয়-নরম খোলসের ও শক্ত খোলসের। বিদেশের বাজারে নরম খোলসের কাঁকড়ার চাহিদা বেশি। কারণ, এই কাঁকড়ার খোলসসহ পুরো অংশ খাওয়া যায়। বর্তমানে তাঁর খামারে ৭৩ হাজার বক্সে কাঁকড়া পালনের ব্যবস্থা রয়েছে।

কাঁকড়ার বাজারমূল্যও বেশ আকর্ষণীয়। মামুনের দেওয়া তথ্যমতে, ১৭টি গ্রেডে ভাগ করা নরম খোলসের কাঁকড়া মান ও আকারভেদে প্রতি কেজি ৮০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। সুন্দরবন উপকূলের বিভিন্ন নদী থেকে এসব কাঁকড়া সংগ্রহ করা হয়। সংগ্রহমূল্য প্রতি কেজি প্রায় ৫২০ টাকা। কাঁকড়ার খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তেলাপিয়া মাছ। মাছের অবশিষ্ট অংশ জলাশয়ে থাকা চিংড়ির খাদ্য হিসেবেও কাজে লাগে। ফলে একই জলাশয়ে কাঁকড়া ও চিংড়ি চাষের মাধ্যমে উৎপাদন খরচ কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে তাঁর খামারে উৎপাদিত নরম খোলসের কাঁকড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চীনে রপ্তানি হচ্ছে। খামারে কাঁকড়া সংগ্রহের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ ও প্যাকেটজাত করে বিদেশে পাঠানো হয়। এ ছাড়া ভবিষ্যতে কাঁকড়া দিয়ে তৈরি প্রস্তুত খাবার (রেডি ফুড) প্যাকেটজাত করে বাজারে ছাড়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।

রপ্তানির উপযোগী করতে কাঁকড়া প্রক্রিয়াজাতকরণেও রয়েছে কয়েকটি ধাপ। খামারের বক্স থেকে নরম খোলসের কাঁকড়া সংগ্রহ করে প্রথমে মিঠাপানিতে রাখা হয়। এরপর অক্সিজেন সরবরাহ, পুনরায় মিঠাপানিতে ধোয়া, ওজন ও গ্যাস প্রয়োগ, ক্লোরিন দ্রবণে নির্দিষ্ট প্রক্রিয়ায় শোধন এবং আইস বাথ করানো হয়। সবশেষে প্যাকেটজাত করা হয়। পরে এসব কাঁকড়া সাতক্ষীরার মৌতলা এলাকায় পাঠানো হয়। সেখান থেকে বায়ারের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
মামুনের কাছে এই উদ্যোগ কেবল ব্যবসা কিংবা মুনাফা অর্জনের মাধ্যম নয়; বরং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও একটি প্রয়াস। তিনি বলেন, ‘নিজে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে চাই। তিন বছর আগে খামারে শ্রমিক ছিলেন আটজন। বর্তমানে ২২ জন কাজ করছেন।

ভবিষ্যতে খামারে দুই লাখ কাঁকড়া চাষের লক্ষ্য রয়েছে। উৎপাদন বাড়লে আরও মানুষের কর্মসংস্থান হবে।’
কেশবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, তিনি প্রকল্পটি পরিদর্শন করেছেন। তাঁর মতে, আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা এই প্রকল্পটি বেশ সম্ভাবনাময় ও লাভজনক। এখানে উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানও হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেখে এলাকার অন্য উদ্যোক্তারাও কাঁকড়া চাষে আগ্রহী হতে পারেন।

একসময় যে কাঁকড়া ছিল তাঁর কাছে কেবল জালে ধরা পড়া সামুদ্রিক প্রাণী, সেই কাঁকড়াই এখন হয়ে উঠেছে তাঁর স্বপ্ন, সাফল্য ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা।
কপোতাক্ষ নদের তীরে আবদুল্লাহ আল মামুনের এই উদ্যোগ প্রমাণ করছে,

Please Share This Post in Your Social Media

সাগরদাঁড়ি কপোতাক্ষ পাড়ে কাঁকড়া চাষ রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে

আপডেট: ০৮:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬