শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দীন গ্রেফতার
- আপডেট: ০৮:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোঃ সাহাবুদ্দীন বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার লক্ষণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি শার্শা থানার একটি নিয়মিত মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি। মামলাটি গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত সাহাবুদ্দীন বিশ্বাস শার্শা উপজেলার লক্ষণপুর পূর্বপাড়ার মৃত মইউদ্দিন বিশ্বাসের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (২৭ নভেম্বর-২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





















