০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

২ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী কর্মসূচির দ্বিতীয় পর্যায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আশা করা হচ্ছে। এই পর্যায়ে দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সম্মানী পাবেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা জানান, কুষ্টিয়া সদরের অনুষ্ঠানে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দিয়ে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় থাকা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী মসজিদের ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা পাবেন। মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। উপদেষ্টা জানান, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশকে কর্মসূচিতে আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠান আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে যুক্ত হবে। সরকার দায়িত্বে থাকাকালে প্রতিবছর এভাবে প্রতিষ্ঠান বাড়ানোর পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী এর আওতায় আসেন। তাঁদের মধ্যে ইমাম ৪ হাজার ৬৮৩ জন, মুয়াজ্জিন ৪ হাজার ৩১২ জন, বাকিরা খাদেমসহ অন্য সেবাকর্মী। পাইলটের অভিজ্ঞতার ভিত্তিতেই পরে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে সরকার থেকে ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ দেওয়া হবে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন বা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ টাকা দেওয়া হবে না। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার নিজস্ব হিসাবেই অর্থ যাবে। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না, দুর্নীতি ও অনিয়মের ঝুঁকিও কমবে।

কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। নির্বাচিত প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)। তাঁদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি এ কাজে সহায়তা করছেন। প্রতিষ্ঠান বাছাই বা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে জানান তিনি।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

তাঁর ভাষ্য, প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গ্রামে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্য ধর্মীয় সেবাকর্মীরা সীমিত আর্থিক সুবিধায় দায়িত্ব পালন করেন। নিয়মিত সম্মানী পেলে তাঁদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সেলের অষ্টম সভা ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসমাইল জবিউল্লাহ।

তবে সফল বাস্তবায়নে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা তৈরি, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম ঠেকাতে কার্যকর নজরদারি জরুরি। প্রত্যন্ত এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান যাতে প্রশাসনিক জটিলতায় বাদ না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে তদারকি দরকার।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

২ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬