শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ রাড়ীপুকুরের শাহাদাত আটক
- আপডেট: ০৮:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর-২০২৬) দুপুর ২টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ শাহাদত হোসাইন (৩৩) শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে শাহাদত হোসাইনের কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালান ও মাদক পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















