১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মহেশপুরে এসআরবির অভিযানে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২১

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা গ্রামের যাদবপুর-মহেশপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সিলভার রঙের একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য পরিবহনের সময় ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানজিল আকন বরগুনার তালতলী থানার শারিকখালী গ্রামের মোঃ রহিমের ছেলে।

অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

মহেশপুরে এসআরবির অভিযানে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬