১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১৫৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৫ জন আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর-২০২৬) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলোর বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি ও ছয় রাউন্ড গুলি।

এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ২০৭ দশমিক ৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতায় কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে কাজ করছে বিজিবি।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জ জেলার চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন। পাশাপাশি সীমান্ত সংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠক করা হচ্ছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গত ছয় মাসে তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালান মালামাল জব্দ করেছে। এসব অভিযানে ৮৮ জন আসামিকে আটক করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১৫৫

আপডেট: ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬