১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডিমলায় সরিষা ও চিনাবাদামের বীজ-সার পেলেন দেড় হাজার কৃষক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৪

মোঃ বাদশা প্রামানিক ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৫০০ জন কৃষককে এই সহায়তা দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

​এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রাব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান এবং সেক্রেটারি রোকনুজ্জামান বকুল। এ ছাড়া সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে সরিষা আবাদে এবং ৫০০ কৃষককে চিনাবাদাম আবাদে প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। অন্যদিকে, চিনাবাদাম চাষের জন্য প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

​উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না বলেন, “সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সরিষা ও চিনাবাদাম চাষে উদ্বুদ্ধ করা এবং আবাদ সম্প্রসারণ করাই আমাদের প্রধান লক্ষ্য।

এসব ফসলের আবাদ বাড়লে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, পাশাপাশি দেশে ভোজ্যতেলের উৎপাদনও বাড়বে। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে ফসলের পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

ডিমলায় সরিষা ও চিনাবাদামের বীজ-সার পেলেন দেড় হাজার কৃষক

আপডেট: ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬