০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব ম্যারাথন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৪

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‘এসো মাদককে না বলি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনটি ঝিকরগাছা পৌর সদরের বিএম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে হাজিরআলী মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে একই ধরনের পোশাক পরিহিত শত শত যুবক অংশ নেন।

ম্যারাথনে নেতৃত্ব দেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ।

ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ও ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আ.জ.ম. উবায়দুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, উপজেলা যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, হাফেজ তরিকুল ইসলাম, মেহেদী হাসান মাফি, জাওয়াদ হেলাল, জহিরুল ইসলাম ও আমিনুর রহমান।

এ ছাড়া চেয়ারম্যান মাওলানা মো. জিয়াউল হক, অ্যাডভোকেট মো. হাবিব কায়সার, উপজেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, শিবির নেতা ইসা মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের যুব ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ম্যারাথন শুরুর আগে আয়োজিত সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া বিভাগকে ভবিষ্যতে আরও বেশি এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তাঁরা।

আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ ম্যারাথনে বিপুলসংখ্যক যুবকের অংশগ্রহণে পৌর সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট: ১০:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬