১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২

নিজস্ব প্রতিবেদক: সেবামূলক সামাজিক সংগঠন আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর-২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্‌যাপন, অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. সোহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. আব্দুল মালেক, উপদেষ্টা মো. হিরোন আহম্মেদ ও শেখ নাজমুল হোসেন, আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তাজমুল হোসেন, অর্থ সম্পাদক মো. জুবায়ের ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়িয়ে মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতি সভা

আপডেট: ১১:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬