০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নড়াইলে সার ডিলার প্রাপ্তি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সার ডিলারশিপ প্রাপ্তি নিয়ে একটি মহলের অপপ্রচার ও বিতর্ক সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টা আফরা বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য সার ডিলারশিপ প্রাপ্ত মোঃ রাফিউল খান।

লিখিত বক্তব্যে রাফিউল খান বলেন, আমি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সারের ডিলারশিপ পেয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমার এই অর্জনকে বিতর্কিত করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার পরিবার একটি বিএনপি পরিবার। আমার বাবা বিএনপির দুঃসময়ে দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমি ঘুষ বা অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত নই। আমি কৃষকের পাশে থেকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার বিতরণ করতে চাই। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম এবং শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও আফরা ৩ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, রাফিউল খান একটি সম্ভ্রান্ত বিএনপি পরিবারের সন্তান। তার ডিলারশিপ প্রাপ্তি সম্পূর্ণ বৈধ। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানায় নড়াইল ১ আসনের গণমানুষের নেতা এমপি জাহাঙ্গীর আলম বিশ্বাস মহোদয়কে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে সার ডিলার প্রাপ্তি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট: ০৫:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬