০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগের সেরা ইউএনও শার্শার ফজলে ওয়াহিদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে খুলনা বিভাগের সেপ্টেম্বর ২০২৬ মাসের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কার্যকর ভূমিকা, নিয়মিত তদারকি এবং নাগরিক সেবার মানোন্নয়নে অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজলভ্য করা এবং নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। নিবন্ধন কার্যক্রমের নিয়মিত তদারকি ও সেবার মানোন্নয়নে নেওয়া এসব পদক্ষেপের ধারাবাহিকতায় সেপ্টেম্বর ২০২৬ মাসের মূল্যায়নে খুলনা বিভাগের সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হন ফজলে ওয়াহিদ।

এ স্বীকৃতির মাধ্যমে শার্শা উপজেলা প্রশাসনের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও সাফল্যের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকারও স্বীকৃতি মিলেছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন ফজলে ওয়াহিদ। তার এ অর্জনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগের সেরা ইউএনও শার্শার ফজলে ওয়াহিদ

আপডেট: ০১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬