০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পুনরায় গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন সালাহ উদ্দিন আহম্মেদ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ জারি করা অফিস আদেশে তাকে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে।

বোর্ড অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সালাহ উদ্দিন আহম্মেদ, সাধারণ শিক্ষক সদস্য আব্দুল ওয়াদুদ, অভিভাবক সদস্য আব্দুস সালাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।

সালাহ উদ্দিন আহম্মেদ নাভারণের সম্ভ্রান্ত মিয়া পরিবারের প্রয়াত নুরুল হক ন’মিয়ার কনিষ্ঠ পুত্র। ছাত্রজীবনে তিনি যশোর জেলা ছাত্রদলের সদস্য, শার্শা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে তিনি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন।

এদিকে তাকে পুনরায় এডহক কমিটির সভাপতি মনোনীত করায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সুশৃঙ্খল পরিবেশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি তাকে পুনরায় মনোনীত করায় যশোর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

পুনরায় গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ

আপডেট: ০২:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬