০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যশোরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং যশোর জেলার সব থানার অফিসার ইনচার্জরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় দুর্গাপূজাকে ঘিরে যশোরে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ১০:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬