পাকশিয়ায় পুলিশের অভিযানে ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গোড়পাড়ার সবুজ গ্রেফতার
- আপডেট: ১০:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য Wincerex Cough Syrup ও একটি ইজিবাইকসহ সবুজ খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর-২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থান থেকে সবুজ খানকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ বোতল Wincerex Cough Syrup ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেফতার সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের (নিমতলা) এলাকার মো. জাহান আলী খানের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে





















