০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৬

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যশোরের কেশবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজে যুক্ত হলো নতুন পরিবহন সেবা।

সোমবার ০৫ অক্টোবর২৬) সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই পরিবহন সেবার শুভ উদ্বোধন করেন, কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি এম সাজ্জাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জি. এম সাজ্জাত হোসেন বলেন, “দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কলেজে উপস্থিতি নিশ্চিত করতে এই পরিবহন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর।”

গভর্নিং বডির সভাপতি মোকসেদ আলম বলেন, “মাসুদ মেমোরিয়াল কলেজ শুধু একটি কলেজ নয়, এটি এই অঞ্চলের শিক্ষার বাতিঘর। নতুন বাস সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে। ভবিষ্যতে কলেজের উন্নয়নে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন

আপডেট: ০৭:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬