বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি
- আপডেট: ০৯:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৬

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের গর্ব বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাস আর নেই।।
গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি—আমার বড় শ্বশুর স্বর্গীয় বাবু ভুবন বিশ্বাসের মেঝো ছেলে, নড়াইলের গর্ব, চারিখাদা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তথ্য সচিব বাবু সনৎ কুমার বিশ্বাস পৃথিবীর সকল মায়া-মমতা ত্যাগ করে পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং নড়াইলবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়। একজন বীর মুক্তিযোদ্ধাকে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো নিঃসন্দেহে গর্ব ও শ্রদ্ধার বিষয়।
তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ, কর্মময় জীবন ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াতের আত্মার শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
























