০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ার ধলগ্রামে মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং এলাকায় মাদক বিক্রি ও বিস্তার রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে সুধীবর্গ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর সকালে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা থেকে ধলগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। #

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ার ধলগ্রামে মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট: ১২:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬