বেনাপোলে এসকাফ সিরাপসহ নড়াইলের যুবক আটক
- আপডেট: ০৬:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ESkuf Cough Syrup’সহ মো. বাদশা শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার এসআই সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল দিঘীরপাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাদশা শেখকে আটক করে তার হেফাজত থেকে ১০ বোতল ‘ESkuf Cough Syrup’ উদ্ধার করা হয়।
আটক বাদশা শেখ নড়াইল সদর উপজেলার উজিরপুর (বিলপাড়া) গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যসহ বাদশা শেখকে থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এফআইআর নং-৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১৮৩ হিসেবে মামলা রুজু করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আটক ব্যক্তিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





















