১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

শার্শার পাঁচভূলাট সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট-২০২৬) উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পাঁচভূলাট বিওপির টহল দল সীমান্তে কঠোর নজরদারি বাড়ায়। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি আধুনিক বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

​জব্দকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের ক্ষেত্রে বিজিবির বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শার পাঁচভূলাট সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট: ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬