১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

নাভারণে ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • /

​নিজস্ব প্রতিবেদক: ​যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট-২০২৬) বিকেলে উপজেলার নাভারন সরদার বারিপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মহিউদ্দীন বেপারী (৫৫)। তিনি শার্শা থানার ইসলামপুর গ্রামের মৃত স্বরূপ আলী বেপারীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সরদার বারিপোতা এলাকার আহলে হাদিস মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেল সাড় ৪টার দিকে অভিযুক্ত মহিউদ্দীনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের পুরাতন Hero ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

নাভারণে ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১২:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬