শিরোনাম:
স্বেচ্ছায় নিখোঁজ কিশোর হাসানুর এর সন্ধান চায় তার পরিবার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৬

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বোধখানা গ্রামের ১৪ বছর বয়সী কিশোর হাসানুর রহমান নিখোঁজ হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ হাসানুর রহমানের পিতা রফিকুল ইসলাম এবং মাতা মিনা বেগম জানান, হাসানুর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি এবং হালকা নীল রঙের প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোর হাসানুরকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৮৪৩২০০৬৯, ০১৭৪৬১৩১০৬৮ নম্বরে ফোন দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।





















