০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট-২০২৬) বিকেলে উপজেলার বাগআঁচড়া এলাকার বসতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের তোফাজ্জেল মোড়লের ছেলে মো. টিটন হোসেন (২৪) এবং শার্শার বসতপুর গ্রামের কবিরুল ইসলামের ছেলে মো. শামীম হোসেন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খান শরীফুল ইসলামের নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি দল বসতপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় টিটন হোসেনের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

আপডেট: ১১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬