মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই
- আপডেট: ১১:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১১৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে হুমায়ুন কবির নামে মুক্তিযোদ্ধার শারীরিক অসুস্থতা নিয়ে মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হোন তিনি। পরিবারের সদস্যদরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে দুইদিন পূর্বে তাঁকে নিজ বাসায় নিয়ে আসেন। আজ দুপুর ২টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক।তিনি বলেন, হঠাৎ করে আমার বাবা অসুস্থ পড়েন। রাজশাহী মেডিকেলে চিকিৎসা করানোর পর বাসায় নিয়ে আসা হয়েছিল।
আজ দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানোর নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাঁর বাস ভবনে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।






















