শার্শার ধর্ষণ মামলার আসামি বকুল সাতক্ষীরায় র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট: ০৪:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম ওরফে বকুল (৪০)। তিনি শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
র্যাব সূত্র জানায়, রবিবার (১৬ আগস্ট-২০২৬) র্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ওরফে বকুলকে গ্রেফতার করে।
র্যাব জানায়, শরিফুলের বিরুদ্ধে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-১৬, তারিখ (১০ এপ্রিল ২০২৬) এবং জিআর নম্বর-৮৫।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাবের সদস্যরা গ্রেফতারের পর আসামিকে শার্শা থানায় হস্তান্তর করেন। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় সোমবার আদালতে পাঠানো হয়েছে।





















