০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট-২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালী মডেল থানার যশোর শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ষষ্টিতলা মুজিব সড়ক রেলগেট এলাকার মৃত মির্জা আনোয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) এবং অভয়নগর উপজেলার গুয়াখোলা ৬ নম্বর ওয়ার্ডের রানাভাটা মদিনাবাগ পশ্চিমপাড়া এলাকার মো. আব্দুর কাদের গোলদারের ছেলে মো. রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, রোববার রাতে ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ষষ্টিতলায় জনৈক মো. জাকির হোসেনের বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আসাদুজ্জামান ওরফে রনির কাছ থেকে ৪০ পিস এবং রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৭০ পিস। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট: ০৩:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬