০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট-২০২৬) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হাসান কবীর নয়নকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭০ টাকাও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারীদের আটক ও স্বর্ণ উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার পাচারকারী আটক

আপডেট: ০৩:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬