০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • /

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমঙ্গীর মোল্যা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর সূত্রে জানা যায়, ডিবির এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আলমঙ্গীর মোল্যাকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আলমঙ্গীর মোল্যা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মো. ছলেমান মোল্যার ছেলে।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬