শার্শায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেফতার
- আপডেট: ০২:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান সোহাগকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট-২০২৬) উপজেলার উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। তিনি উলাশী দক্ষিণপাড়ার মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নং-১, তারিখ (১ অক্টোবর ২০২৫), বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু রায়হান সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই চিরঞ্জিৎ মন্ডলসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল বুধবার উলাশী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, আবু রায়হান সোহাগ শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতার সোহাগকে যথাযথ পুলিশ প্রহরায় বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছে, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





















