০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ১৪০তম মহান মে দিবস উদযাপন উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, একই সঙ্গে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারও লক্ষ্য করা গেছে।

বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন বন্দরের বিভিন্ন স্তরের শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। র‌্যালিটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়। এসময় শ্রমিকরা নানা স্লোগানে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

র‌্যালি শেষে বন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি টিকে আছে। তাই তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সভায় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত শ্রমিকদের স্মরণ করেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের Haymarket ঘটনা থেকে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের অধিকার আদায়ে আত্মত্যাগ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।” তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য, এবং শ্রমিক কল্যাণে সকলকে মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সভাপতি (২)মোঃ তবিবুর রহমান তবি,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট: ০৫:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬