১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় Eskuf সিরাপ এবং ১৫ বোতল ভারতীয় Winix সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় সিরাপ জব্দ

আপডেট: ১১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬