০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় বিপুল পরিমাণের সিরাপ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

​শনিবার (২৭ জুন ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির অভিযান শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে এসব মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৭ হাজান ২’শ টাকা।

জব্দ করা মাদকদ্রব্যগুলো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।​ মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এটি একটি বড় সফলতা।

​৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্ত সুরক্ষা এবং যে কোনো অবৈধ চোরাচালান বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট: ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬