১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প ঘিরে মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পরিদর্শন, বিএনপির স্বাগত মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল উলাশী সফরকে কেন্দ্র করে আগামী কাল শনিবারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পরিদর্শনকে ঘিরে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উলাশী বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উলাশীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,বদিউজ্জামাল বদি মেম্বার,সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে,পাশাপাশি পরিবেশের উন্নয়ন ঘটবে। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে প্রকল্পের দ্রুত ও সফল বাস্তবায়ন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প ঘিরে মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পরিদর্শন, বিএনপির স্বাগত মিছিল

আপডেট: ০৮:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬