০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

জনসেবার রাজনীতি মানে মাঠে নেমে কাজ: মাওলানা আজীজুর রহমান এমপি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার নাভারণ বাজার এলাকায় ব্যতিক্রমী এক উদ্যোগে সরব ছিলেন মাওলানা আজীজুর রহমান।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে শার্শা উপজেলার এই গুরুত্বপূর্ণ বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন তিনি। ঝাঁটা হাতে বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

দলীয় সূত্রে জানা যায়, আমীরে জামায়াতের নির্দেশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শার্শা ইউনিয়ন শাখার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মাওলানা আজীজুর রহমান বলেন,“জনসেবার রাজনীতি মানে শুধু কথা নয়—মাঠে নেমে কাজ করা। পরিচ্ছন্ন বাজার ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তার এই বক্তব্য ও সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

পরিস্কার কার্যক্রম চলাকালে ভ্যানচালক আবুসাঈদ বলেন,“আমার জীবনে শার্শায় এমন এমপি কখনো দেখিনি, যিনি নিজেই আগে পরিস্কার করতে নেমেছেন। এতে আমরা খুবই আনন্দিত।”

পথচারী আসাদুজ্জামান বলেন,“এমপি সাহেবের এই কাজ দেখে আমরা বুঝতে পারছি, আগামীতে শার্শার জন্য ভালো কিছু হতে যাচ্ছে।”

নাভারণ বাজারের ব্যবসায়ী হাসান আহমেদ বলেন,“আমাদের বাজারে এই প্রথম দেখলাম শার্শার এমপি নিজেই ময়লা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া এবং নাভারণ উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তাদের সমন্বয়ে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এছাড়াও অংশ নেন মাওলানা মাসুম বিল্লাহ, আবু সুফিয়ানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

জনসেবার রাজনীতি মানে মাঠে নেমে কাজ: মাওলানা আজীজুর রহমান এমপি

আপডেট: ০৭:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬