খুলনায় র্যাবের অভিযানে পৃথক মামলার দুই আসামি গ্রেফতার
- আপডেট: ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: খুলনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর পৃথক দুটি অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের তুরাগ থানার চাঞ্চল্যকর এক গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি সোহেল (৩২)কে গ্রেফতার করে।
অন্যদিকে, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ২টা ১০ মিনিটে অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী খোরশেদ নগর এলাকা থেকে রাজধানীর মীরপুর মডেল থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. মোকাম্মেল হক টিপুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে রূপসা থানায় এবং ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোকাম্মেল হক টিপুকে খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















