নাভারণ সার্কেলে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট: ০৮:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার নাভারণ সার্কেলের তিনটি থানায় কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানার গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের দৈনন্দিন কাজের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন এবং শীতের জন্য উপযোগী বস্ত্র বিতরণ করেন।
পুলিশ সুপার বলেন, “গ্রাম পুলিশ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মাধ্যমে আমরা অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাই। গ্রাম পর্যায়ে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রথম সাড়া আমরা পাই গ্রাম পুলিশের কাছ থেকে।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্যও গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।






















