শিরোনাম:
উপজেলা ভিত্তিক সাংস্কৃতি প্রতিযোগিতায় ইশতিয়াক আহমেদ প্রথম
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৪২

সাঈদ ইবনে হানিফ ঃ উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃতি পর্বে প্রথম স্থান অধিকার করেছে বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের ইশতিয়াক আহমেদ।
এছাড়া, উপস্থিত ও নির্ধারিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। গতকাল এই অনুষ্ঠানের চুড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর ইশতিয়াক আহমেদের এই কৃতিত্বে কলেজ কর্তৃপক্ষ গর্বিত। একই সাথে কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা ও তার এই কৃতিত্ব কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উচ্ছ্বসিত।
উল্লেখ্য, বাঘারপাড়ার খাজুরা অঞ্চলে অবস্থিত চিত্রা মডেল কলেজ শিক্ষা এবং সাংস্কৃতিতে বরাবরই একটু ব্যাতিক্রমী যা অনুপ্রাণিত করে শিক্ষার্থীদের।






















