০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঝিকরগাছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৫২

সাব্বির হোসেন |স্টাফ রিপোর্টারঃ
আপসহীন গণতান্ত্রিক নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও গণমানুষের নেতা ইমরান হাসান সামাদ নিপুন। এছাড়াও ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট: ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬