বসুন্দিয়ায় সেচ্ছাসেবী সংগঠন (বিবেক) এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৫২

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের সেচ্ছাসেবী সংগঠন বিবেকের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
পহেলা জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাব বসুন্দিয়ার হলরুমে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৩ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। এসময় বসুন্দিয়া থেকে ঢাকা মেডিকেলে স্থান করে দেওয়া মোঃ রাকিবুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া ইমতিয়াজ আহমেদ জিম ও রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া মাহাথির আহমেদ পিয়াস-কে ফুল দিয়ে বরণের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং একটি মগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিবেকের উপদেষ্টা মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিবেক’র সভাপতি ওবায়দুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক খন্দকার আসিফুর রহমান টনি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জনতা ব্যাংকের সাবেক এজিএম এম এ করিম, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর। এসময় প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকবৃন্দ ও সংবর্ধিত তিন কৃতি ছাত্রের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।





















