তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল
- আপডেট: ০৭:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১১২

নিজস্ব প্রতিবেদকঃ তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’ ”লিডার আসছে” বিভিন্ন স্লোগানে মুখরিত যশোরের বেনাপোল শহর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল বলফিল্ড থেকে শার্শা -১ আসন এর ধানের শীষের মনোনায়ন প্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলে হাজার হাজার নারী-পুরুষের হাতে ছিল তারেক জিয়া, খালেদা জিয়া ও জিয়াউর রহমান এর ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেস্টুন।
হাজার হাজার মানুষের উল্লাস বাধা জোয়ারে যোগ দিতে থাকে সাধারণ পথচারীরাও। সতেরো বছরের জেল জুলুম জ্বালা যন্ত্রনা ভুলে মানুষ উল্লাসে ফেটে পড়ে। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আনন্দ মিছিলটি সমাপ্ত হয়ে পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোনায়েম হোসেন ও আতাউর রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, আলহাজ্ব আবদার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।
তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল এর আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি।





















