১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে বিজিবি’র অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও চোরাচালান মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৮২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় গাঁজা, নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— কোতোয়ালী থানার ইছালী গ্রামের মৃত ইনামুল কবিরের ছেলে সৈকত বিন ইনামুল (৩৩) এবং জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মো. জিসান (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে উদ্ধারকৃত অন্যান্য চোরাচালানি মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও চোরাচালান মালামাল জব্দ

আপডেট: ০৭:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫