০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

যশোরে জেলা আ.লীগের উপ-সম্পাদক লুৎফুল কবীর বিজু আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৯৭

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজুকে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত ৩টার দিকে যশোর শহরের আর.এন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, বিএনপির গাড়ি পোড়ানোর একটি ঘটনায় লুৎফুল কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার প্রাথমিক তদন্তে তার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলে। এরপর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক লুৎফুল কবীর বিজু যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক এবং যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) ভোরে যশোর উপশহরে পার্কিং করা যশোর-মাগুরা সড়কে চলাচলকারী রাহিন স্পেশাল নামের বাসে (মাগুরা-জ-১১-০০০৭) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাসটি উপশহর পার্ক সংলগ্ন সড়কের পাশে রাখা ছিল।

পুলিশের দাবি, ওই ঘটনার সঙ্গেই লুৎফুল কবীর বিজুর সম্পৃক্ততার সূত্র মিলেছে।

Please Share This Post in Your Social Media

যশোরে জেলা আ.লীগের উপ-সম্পাদক লুৎফুল কবীর বিজু আটক

আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫