১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় শার্শা কৃষক দলের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫০

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যশোরের শার্শায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনের উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে নাভারণের আল-জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মাহফিলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সকল অংশগ্রহণকারী হাত তুলে মোনাজাতে অংশ নেন।

আয়োজক সাখাওয়াত হোসেন বলেন, “দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে আমরা সুস্থ ও সাবলীল দেখতে চাই। তাঁর রোগমুক্তির জন্য আমাদের এ দোয়া।”

উপস্থিত নেতাকর্মীরা জানান, বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ।

দোয়া শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় শার্শা কৃষক দলের দোয়া মাহফিল

আপডেট: ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫