খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় গোগা ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা
- আপডেট: ০৭:২৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৩৪

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সব বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। “তিনি আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা—মহান আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন”—বলেন তারা। আলোচনা সভা শেষে দেশনেত্রীর সুস্থতা ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ।

এ ছাড়া বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার সাহেব আলী, কায়বা ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলশী ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সকল নেতাকর্মী হাত তুলে মোনাজাতে অংশ নেন।


















