উলশীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উলশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠে এ আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় নেতা–কর্মীরা অংশ নেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন।
আয়োজনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত সুস্থতা কামনায় দলের নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, দপ্তর সম্পাদক সাইদুর জামান। উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন
এছাড়া আরও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা। শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জানের ছদকা হিসেবে মাদ্রাসার ছাত্রদের মাঝে ১টি খাসি ছাগল দান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রামপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইস্রাফিল হুসাইন।



















