১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মনোনয়ন–বিরোধী কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১০৫

নিজস্ব প্রতিবেদক: যশোর-১ (শার্শা) আসনে বিএনপি’র প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র বিরুদ্ধে সভা-সমাবেশ ও অবরোধ কর্মসূচি আয়োজনের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত পৃথক নোটিশে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে গত শনিবার (২৯ নভেম্বর ২০২৫) শার্শায় আবুল হাসান জহির ও মোঃ নুরুজ্জামান লিটনের অনুসারীরা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এতে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ, মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

নোটিশে বলা হয়, দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে দলের সব কর্মসূচি স্থগিত থাকা অবস্থায় এ ধরনের ‘বিবেকবর্জিত কর্মসূচি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া সংগঠনের দায়িত্বশীল পদে থাকা দুই নেতার এমন কর্মকাণ্ড দলীয় ক্ষতির কারণ বলে উল্লেখ করা হয়।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এ নোটিশে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে হাজির হয়ে দুই নেতাকে লিখিতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

মনোনয়ন–বিরোধী কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

আপডেট: ০২:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫