১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় ছাত্রদলের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৪৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাদ আসর শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের উদ্যোগে শার্শা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসাইন জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার উন্নতি কামনায় তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসাইন, জিয়াউর রহমান, ছাত্রনেতা রনি আহমেদ, রহমান জিয়া, ডাঃ আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ ওয়াছি, সাংগঠনিক সম্পাদক অন্তু।

এছাড়া নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাকিব ও অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউজ্জামান শান্তসহ ছাত্রনেতা সোহেল, তাহসান, আশরাফ, রিংকু, আবির, কামরুল, রাকিব, আসাদ, তুষার, আশিক, সোবহান, রাজন, প্রান্ত, সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। তার সুস্থতা কামনায় দেশব্যাপী ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন ইউনিটে দোয়া কর্মসূচি চলমান রয়েছে।

নেতারা আরও জানান, দলীয় নেত্রী অসুস্থ থাকায় নেত্রীর সুস্থতায় তারা নিয়মিত দোয়া-মোনাজাতের উদ্যোগ এবং অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট: ১০:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫