ঝিকরগাছার নওদাপাড়ায় সাবিরা নাজমুল মুন্নীর নির্বাচনী পথসভা
- আপডেট: ১০:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৪৮

সাব্বির হোসেন, স্ট্যাফ রিপোর্টার: ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরান উন নবী মুরাদ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক নাওয়াজিস ইসলাম রিয়েলসহ উপজেলা, পৌর, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।



















