০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১৩৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। অভিযানে ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর-২০২৫) যশোর ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল ও রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় তৈরি বিদেশি মদ, নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, গাঁজা, একটি ট্রাক, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার বনগাঁ পূর্বপাড়া গ্রামের মতিয়ার মণ্ডলের ছেলে মো. আব্দুল মণ্ডল (৩৫) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার ১ নম্বর ঘিবা গ্রামের আবু হামজার ছেলে মো. মোন্তাসিম (২৪)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।”

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক-২

আপডেট: ০৭:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫