০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিজিবি’র অভিযানে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১১২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে আবারও মাদকদ্রব্য উদ্ধারে সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) যশোর-নড়াইল রোডের তারাগঞ্জ এলাকায় বাস তল্লাশি করে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বেনাপোলে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা।

এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান রোধে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে আছি।

সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এ ধরনের সফল অভিযান পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের সদস্যরা সীমান্তে দিনরাত কাজ করছে যাতে কোনোভাবে মাদক কিংবা চোরাচালানি মালামাল দেশের ভেতরে প্রবেশ করতে না পারে। বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং বিধিমোতাবেক ধ্বংস করা হবে। অপরদিকে আটক চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫