০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরের মনিরামপুরে সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মুসার ইন্তেকাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ২০১

শেখ সেলিম ।। যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসা ইন্তেকাল করেছেন। শনিবার (৪ অক্টোবর) ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজনৈতিক জীবনে তিনি যশোর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মনিরামপুরের তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার গণমানুষের অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য ও সাধারণ মানুষ একে একে ছুটে আসছেন মরহুমের বাসভবনে। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁর মৃত্যুতে যশোরের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন— “অবিশ্বাস্য ঘটনা, যে মানুষটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, তিনি আজ চিরতরে আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং শোকার্ত পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।”

পরিবারের একজন সদস্য জানান, “চাচার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। আমরা ভেবেছিলাম তিনি শিগগিরই বাসায় ফিরবেন। কিন্তু হঠাৎ মৃত্যুর খবর আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ও বেদনাদায়ক।”

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “আলহাজ্ব মুসা ছিলেন দলের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন বলেন, “তিনি শুধু রাজনৈতিক নেতা নন, মানুষের দুঃখ-সুখের সাথী ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনীতির ময়দানে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, “আলহাজ্ব মুসার প্রয়াণ আমাদের জন্য গভীর শোকের। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শই আমাদের পথ দেখাবে।”

মরহুম আলহাজ্ব মুসার আত্মার মাগফিরাত কামনা করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

যশোরের মনিরামপুরে সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মুসার ইন্তেকাল

আপডেট: ০১:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫